ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

মাদারগঞ্জে আত্মসাতের টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়ার অঙ্গীকার

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. শফিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. শফিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সাধারণ মানুষকে প্রলুব্ধ করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়া প্রতারক সংগঠনগুলোর কাছ থেকে উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতউল্লাহ রিমু।

১৪ জুলাই রবিবার জামালপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তীব্রভাষায় উত্থাপিত এবং জোর দাবি জানানো হলে উপজেলা চেয়ারম্যান রিমু দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার কথা বলেন।

সভায় রূপসী বাংলা, আল-আকাবা, শতদল, নবদ্বীপ, রংধনু, স্বদেশসহ সমবায়ের নিবন্ধন নিয়ে যে সব সংগঠন এ ধরনের প্রতারণা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় আইন-শৃঙ্খলা কমিটির সভায়।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. ফজলুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজন কুমার চন্দ, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী আব্দুছ সালাম, সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, এএসআই এর উপপরিচালক বোরহান উদ্দিন, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এমএ জলিল, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিতেষ চন্দ্র সরকার।

সভায় মাদকের ভয়াবহ আগ্রাসন প্রতিরোধে এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এছাড়া সম্প্রতি গরু চোর ও ছিঁচকে চোরদের উপদ্রব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খুনের সংখ্যা বেড়ে যাওয়ায় সভায় শঙ্কা প্রকাশ করা হয়। জামালপুর থেকে ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য আরামদায়ক বাস চালুর দাবি করা হয় সভা থেকে। হাসপাতালের সামনে ব্যক্তিগত মালিকানাধীন অ্যাম্বুলেন্সের জট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

অপরদিকে শহরের যানজট নিরসনে ইজিবাইক ও সিএনজি চলাচলে কঠোর নিয়ন্ত্রণ, সড়কে নির্মাণ সামগ্রী রেখে দিনের পর দিন যাতায়াতের বিঘ্ন সৃষ্টি বন্ধ করা, দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করা, শহরে আবর্জনা পরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালী করে জলাবদ্ধতা নিরসন করার জোর দাবি জানানো হয়।

বর্ষা মৌসুমে এবং এইচএসসি পরীক্ষা চলাকালে সরিষাবাড়ী উপজেলায় মেলা বন্ধ করতে প্রশাসনের প্রতি পদক্ষেপ নেয়ার জন্য সভায় উপস্থিত সবাই অনুরোধ জানান।

সরকারি হাসপাতালে কর্মরত একাধিক ব্যক্তির দুর্নীতির অভিযোগ সভায় তুলে ধরা হয়। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নিয়ে প্রশ্ন তোলা হয় সভায়। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক সভাইকে আশ্বস্ত করেন।

সভায় মাদারগঞ্জসহ ভুয়া সংগঠনগুলোর অপতৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের আশ্বাসের প্রতিফলন দ্রুত দেখতে চেয়েছে সভায় অংশ নেয়া মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ভুক্তভোগীদের টাকা ফেরতে দেওয়া নিয়ে কোন ধরনের তালবাহনা করা হলে সামাজিক আন্দোলনের ঘোষণা দেন মানবাধিকার কর্মীরা।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করায় সন্তোষ প্রকাশ করা হয় সভায়। পাশাপাশি দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ যাতে করা হয় এ ব্যাপারে আহ্বান জানান আলোচকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

মাদারগঞ্জে আত্মসাতের টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়ার অঙ্গীকার

আপডেট সময় ০৭:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪