ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে অজগর সাপ!

মৃত অজগর হাতে নিয়ে স্থানীয়দের উল্লাস। ছবি : বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রায় ৮ ফুট লম্বা বিরল প্রজাতির একটি অজগর সাপ মেরেছে স্থানীয় আতঙ্কিত জনতা।

৮ জুলাই সোমবার উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের দক্ষিণ বালুগ্রামের আমিনুলের বাড়ির পাশে গাছের ডালে থাকা অবস্থায় লাঠি দিয়ে ধাক্কা দিলে জালের ওপর পড়ে যায়। অজগরটিকে দেখতে সেখানে শত শত লোক ভিড় করেন।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম খান গিয়ে স্থানীয়দের সহায়তায় সাপটিকে গাছ থেকে নামানোর ব্যবস্থা করেন। গাছ থেকে সাপটি নিচে বন্যার পানিতে পড়ে গেলে আশেপাশের লোকদের কামড়ানোর জন্য উদ্যত হয়। এ সময় আশেপাশের উৎসুক জনতা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান এ প্রতিবেদককে জানান, সংবাদ পেয়ে আমি দু’জন সাংবাদিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। সাপটিকে গাছ থেকে নামানোর ব্যবস্থা করি। সাপটি পড়ে গেলে স্থানীয় উৎসুক জনতা সাপটিকে মেরে ফেলে। এটি অজগর সাপ। এ ব্যাপারে আমি প্রাণিসম্পদ বিভাগ ও বন বিভাগ থেকে শুরু করে সকল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কোন সাড়া পাইনি। অবশেষে স্থানীয়রা অজগরটিকে মেরে ফেলে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স এ প্রতিবেদককে বলেন, সাপটিকে জীবিত উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা গেলে ভালো হতো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে অজগর সাপ!

আপডেট সময় ১০:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪