ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক:

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ৮ জুলাই সোমবার সকাল আটটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভোর পৌঁনে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনে কাটা পড়ে তারা।

সকালে এ তথ্য নিশ্চিত করেছে মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে সকলেই পুরুষ।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে নয়টায় দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকা মুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সাথে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তারা দূরবর্তী স্থানের লোক। মরদেহ উদ্ধারের আগে ঢাকা মুখী তিনটি ট্রেন চলাচল করেছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোন ট্রেনের মাধ্যমে ঘটনা ঘটতে পারে। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। এঘটনাটি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনও জানা যায়নি। তিনি বলেন, বিস্তারিত জানতে কাজ চলছে। মরদেহ উদ্ধারকাজও শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচ জনে মরদহ উদ্ধার করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু

আপডেট সময় ০২:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪