ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেষ হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা

পুরস্কার বিতরণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগারমিলস্ ফার্ম মাঠে দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ২২ জুন শনিবার বিকেলে শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জিল বাংলা সুগারমিলস্ বাজার বণিক সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।

২২ জুন শনিবার চূড়ান্ত পর্বের ঘোড়দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জামালপুর, শেরপুর, গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড় ও কদম দৌড়ে সওয়াররা অংশ নেয়। তিন চক্রের দাপট দৌড়ে জামালপুরের লিমন মিয়া, দপরপাড়ার নাজু মিয়া, বাহাদুরাবাদের নজরুল ইসলাম, ময়মনসিংহের টাইগার, সুগামিলের নজরুল ইসলাম, মেলান্দহের আলতাফুর রহমান, গাইবান্ধা জেলার নূরে আলম, মাদারগঞ্জের নজরুল ইসলাম ও গোলাম রব্বানী বিজয়ী হন।

পাঁচ চক্রের কদম দৌড়ে মাদরগঞ্জের নজরুল ইসলাম, ঘারিরপাড়ার খোরশেদ আলম, টাবুর চরের আজিজুল হক, নাপিতের চরের নাছির উদ্দিন, সিরাজাবাদের সিহাব, গোয়ালের চরের আলকাছ, কাবুরচরের আকবর আলী, রৌমারির আলম ব্যাপারী, খেয়ার চরের নুরুল মিয়া, বাছেদ পুরের হাজি সুরুজ্জামান, রৌমারির হামেদ আলী, দপর পাড়ার নাজু মিয়া, গোয়ালের চরের আলকাছ, মাদারগঞ্জের গোলাম রব্বানী, টাবুর চরের আজিজুল হক বিজয়ী হন। বিজয়ী ঘোড়সওয়ারদের পুরস্কার হিসেবে দেওয়া হয় স্বর্ণের আংটি, রূপার চেইন, টেবিল ফ্যান, কলস ও বালতি। এছাড়াও তাদের প্রত্যেককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জিল বাংলা সুগারমিল ওয়ার্কাস ইউনিয়নের সাবেক সভাপতি দলিলুল রহমানের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন জিল বাংলা সুগারমিল ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক (রায়হান), চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, মহাব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, জিলবাংলা সুগার মিল বাজার বণিক সমিতির সভাপতি মন্জুরুল হক ও সাধারণ সম্পাদক রাসেল আহাম্মেদ রানা, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মামুন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

শেষ হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা

আপডেট সময় ০৮:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪