ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১২ মে রবিবার প্রকাশিত হবে। ৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ মে সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা-২০২৪-এর ফলাফল ও ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত এক চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে

আপডেট সময় ১০:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪