ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতসহ অতিথিরা প্রাণিসম্পদ স্টল পরিদর্শন করেন। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল মাঠে দিনব্যাপী ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীটির ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ফিতা কেটে প্রদর্শনীর শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবদুস সোবহান ফাহাদ, সম্প্রসারণ কর্মকর্তা নাজমুন নাহার, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মোকারেস খোকন, সফল খামারী মো. উরিদ উদ্দিন আক্তার, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতসহ উপস্থিত অতিথিরা প্রদর্শনীর ৪০টি প্রাণিসম্পদ স্টল পরিদর্শন করেন। বিকালে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪