ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বকশীগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

বকশীগঞ্জে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ সনকে বরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পয়লা নববর্ষ উদযাপনের লক্ষ্যে ১৪ এপ্রিল সকালে পান্তা ভাতের আয়োজন করা হয়।

এই আয়োজনে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারসহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা অংশ নেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

এসময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজু, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের বিজয় মুক্তমঞ্চে বাঙালি সংস্কৃতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বকশীগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

আপডেট সময় ১০:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪