ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ বরণ, মঙ্গল শোভাযাত্রা

জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ সনকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

পহেলা বৈশাখ ১৪ এপ্রিল সকাল ১০টায় জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্সকর্তা-কর্মচারী, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জামালপুর জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ও কর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল রশিদপুর থেকে আসা ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার দল।

নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

পরে জামালপুর শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন মঞ্চে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান চলাকালে জেলা প্রশাসক মো. শফিউর রহমান সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সবার মঙ্গল কামনা করেন। এ সময় জামালপুর সরকারি আমেক মাহমুদ কলেজের অধ্যক্ষ্য প্রফেসর মো. হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

পরে নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ বরণ, মঙ্গল শোভাযাত্রা

আপডেট সময় ১১:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪