ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

ভারতে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ভারতের মধ্যাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। ৩ এপ্রিল দেশটির পুলিশ একথা জানিয়েছে।

অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের ৫০ বছরের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

পুলিশ জানিয়েছে, ২ এপ্রিল ছত্তিশগড়ে রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের এই ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দররাজ এএফপি’কে বলেন, পুলিশ কর্মকর্তারা বিদ্রোহীদের রাইফেল, মেশিনগান, গ্রেনেড লাঞ্চার এবং গোলাবারুদ জব্দ করেছে।

তিনি আরো বলেন, গেরিলাদের সঙ্গে পুলিশের প্রায় ১৪ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।

সুন্দররাজ বলেন, ‘বিদ্রোহীদের মৃতদেহগুলোর পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিন নারী বিদ্রোহী রয়েছে।’
এ বছর ভারতে ৫০ জনের বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে-যার মধ্যে ৪৬ জন ছত্তিশগড়ে ও আরো চারজন মহারাষ্ট্র রাজ্যে নিহত হয়।

নকশাল হিসেবে পরিচিত বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে গেরিলা আক্রমণ চালিয়ে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

ভারতে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

আপডেট সময় ০৮:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪