ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

মস্কোর কনসার্টে হামলায় নিহত ৯৩; জাতিসংঘ প্রধানের নিন্দা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ ২২ মার্চ মস্কোর উপকণ্ঠে একটি কনসার্ট হলে ভয়াবহ বন্দুক হামলার ‘কঠোর’ নিন্দা জানিয়েছেন এবং ‘সন্ত্রাসী’ হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস ‘মস্কোর বাইরে একটি কনসার্ট হলে আজকের সন্ত্রাসী হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা করেছেন, যাতে অন্তত ৯৩ জন নিহত এবং ১শ’ জনের বেশি আহত হয়েছে’।

গুতেরেস ‘শোকসন্তপ্ত পরিবার ও জনগণ এবং রাশিয়ান ফেডারেশনের সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।’ তিনি এতে রাশিয়ার আনুষ্ঠানিক নাম উল্লেখ করেছেন।

নিরাপত্তা পরিষদ এ ঘটনায় সমবেদনা জানিয়েছে এবং ‘সন্ত্রাসবাদের এই নিন্দনীয় কর্মকাণ্ডের অপরাধীদের এবং মদদদাতাদেরকে জবাবদিহি করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য’ সমস্ত রাষ্ট্রকে ‘রাশিয়ান ফেডারেশনের সরকার, সেইসাথে অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করার’ আহ্বান জানিয়েছে।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।’

ইসলামিক স্টেট গ্রুপ ২২ মার্চ এই হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে ‘একটি বিশাল সমাবেশে’ হামলা চালিয়ে ‘নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে গেছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

মস্কোর কনসার্টে হামলায় নিহত ৯৩; জাতিসংঘ প্রধানের নিন্দা

আপডেট সময় ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪