ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরত চায় ভুক্তভোগী গ্রাহকরা

সমবায় সমিতির আমানতের টাকা আত্মসাতের প্রতিবাদ জানায় গ্রাহকরা। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির হাজার হাজার গ্রাহকদের আমানতের টাকা আত্মসাতের প্রতিবাদ ও সমিতির প্রধানদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ সকালে মাদারগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমিতির ৫ শতাধিক প্রতারিত গ্রাহক একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।

এসময় প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশের সাথে একাত্বপ্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল।

এ সময় তিনি বলেন, সমবায় সমিতির নেপথ্যে কারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করা হবে এবং মাদারগঞ্জের মাটিতেই তাদের বিচার হবে।

তিনি বলেন, তারা মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ থেকে বট গাছে রূপান্তরিত হয়েছে। আপনারা আইন ও প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন আপনাদের পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করে দিবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য দৌলতুজ্জামান দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চান, গুনারিতলা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না, উপজেলা কেন্দ্রেীয় সমবায় সমিতির সভাপতি রায়হান রহমতুল্লাহ রিমু, প্রবাসী কল্যাণ পরিষদের নতো রিয়াজুল ইসলাম রুবেল, রাকিবুল ইসলাম, লাঞ্জু মিয়া, শহিদ মিয়া প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরত চায় ভুক্তভোগী গ্রাহকরা

আপডেট সময় ১২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪