ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের দহেরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ ওই এলাকার আলফাজ মেকারের স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরশালদহ এলাকার মৃত ছবের ভুইয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে গৃহবধূ রাশেদা বেগমের দুই বছরের একটি মেয়ে মারা যায়। মেয়েটি মারা যাওয়ার পর থেকেই রাশেদা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে রাশেদা বেগমকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে নিজ ঘরের ধর্নার সাথে তার মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪