ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ভারতের প্রথম পেসার হিসেবে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে বুমরাহ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট বেলিং র‌্যাংকিং তালিকা শীর্ষ স্থান দখল করেছেন জসপ্রিত বুমরাহ। তিন ধাপ এগিয়ে সতীর্থ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে সরিয়ে ৮৮১ রেটিং নিয়ে সিংহাসন দখলে নেন বুমরাহ। তৃতীয়স্থানে নেমে যান অশ্বিন।

সদ্যই বিশাখাপত্নমে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ। ১০৬ রানে ম্যাচটি জিতে ইংলিশদের বিপক্ষে সিরিজে সমতা আনে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের সুবাদে ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেন বুমরাহ। এর আগে ভারতের পক্ষে বিভিন্ন সময়ে শীর্ষে উঠেছিলেন তিন স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও বিষাণ সিং বেদি।

ভারতীয় পেসারদের মধ্যে র‌্যাংকিংয়ে সর্বোচ্চ দ্বিতীয়স্থানে উঠেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয়স্থানে ছিলেন কপিল।

এর আগে এই তালিকায় বুমরাহর সেরা অবস্থান ছিলো তৃতীয়। বুমরাহর আগে ২০১০ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তৃতীয়স্থানে উঠেছিলেন ভারতের সাবেক পেসার জহির খান।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২০৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৩৭ ধাপ এগিয়ে ব্যাটিং তালিকার ২৯ নম্বরে উঠেছেন ভারতের যশ্বসী জয়সওয়াল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১৮ ও ১০৯ রান করে ৮৬৪ রেটিং নিয়ে শীর্ষস্থান আরও শক্তপোক্ত করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

টেস্টে অলরাউন্ডার তালিকায় ৪১৬ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাদেজা।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ভারতের প্রথম পেসার হিসেবে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে বুমরাহ

আপডেট সময় ০৭:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪