ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
দোস্ত এইডের সেলাই মেশিন বিতরণ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

জামালপর : সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের পাশে প্রধান অতিথি পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিপদাপন্নতার শিকার সমাজের সুবিধাবঞ্চিত কর্মসক্ষম নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের অন্যতম বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সেলাই মেশিন বিতরণ করেছে।

১৯ অক্টোবর, সোমবার সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সেলাই মেশিন পেয়ে দক্ষতার সাথে কাজ করতে হবে। একজন দক্ষ কর্মী পরিবারের ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারেন।

তিনি আরও বলেন, নারীদের কর্মদক্ষতাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে তারা নিজেদের আয় করার পাশাপাশি পরিবারে অবদান রাখতে পারবেন। এই ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আত্মমর্যাদা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে সহায়ক।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জামালপুরে অসচ্ছল পরিবারের ১০০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে মানবিক সহায়তা সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এই উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোস্ত এইডের লক্ষ্য শুধু মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করা নয়, বরং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা। যেসব নারী সেলাইয়ের কাজ জানেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে মেশিন কিনতে পারছিলেন না, তাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে আয় করার সুযোগ তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে অন্যদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারবেন।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব, মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। এ ছাড়া সংস্থার অপারেশন ম্যানেজার জহুরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সংস্থার কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, বিতরণ করা সেলাই মেশিনগুলো এমন ১০০ জন নারীকে দেওয়া হয়েছে। যারা সেলাইয়ের কাজ জানেন। কিন্তু আর্থিক সামর্থ্যের অভাবে প্রয়োজনীয় মেশিন কিনতে পারছিলেন না। এই সহায়তা তাদের বিদ্যমান দক্ষতাকে কাজে লাগিয়ে আয় শুরু করার বাস্তব সুযোগ তৈরি করবে। একজন নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতেও অবদান রাখতে পারবেন। কাজের পরিধি বাড়লে ভবিষ্যতে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে।

নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি মানুষের জরুরি প্রয়োজন পূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

দোস্ত এইডের সেলাই মেশিন বিতরণ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

আপডেট সময় ১১:০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬