ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

রাজাকে হত্যার পর প্রাসাদ থেকে রানিকে অপহরণ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেমুকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যার পর রানিকে অপহরণ করেছে দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী। এ সময় রাজার স্ত্রীর সঙ্গে থাকা আরও একজনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

১ ফেব্রুয়ারি রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল ও রাজা। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তার ওপর হামলা করা বন্দুকধারীরা কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছে কি না, তা স্পষ্ট নয়।

অপহরণের ঘটনা মোকাবিলায় নাইজেরিয়ায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যেই এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।

প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে দেশটির সুশীল সমাজের ৫০টি সংগঠন জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে। তারা বলছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ১ হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে।

রাজা আরেমু হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ।

তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।

বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহারণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে মেরে ফেলা হয়।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

রাজাকে হত্যার পর প্রাসাদ থেকে রানিকে অপহরণ

আপডেট সময় ০৬:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪