ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়ে গেলো শত বছরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা। জেলার বিভিন্ন অঞ্চলের ২০ টি দৌড়ের ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা।

উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠে সাবেক ইউপি সদস্য শামসুল হকের স্মৃতি স্বরণে ঘোড়া দৌড় প্রতিযোগীতার আয়োজন করে গ্রামবাসী।

ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড় দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে। ঘোড়া দৌড় উপলক্ষে এলাকায় বসে মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। ঘোড়া দৌড় প্রতিযোগীতায় তিন ক্যাটাগরিতে ২০ টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার তুলে দেন ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল। ঘোড়দৌড় দেখে মুগ্ধ আগত দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের দাবি এলাকাবাসীর।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা শাহিন মিয়া, সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪