ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

দুর্নীতি করলে নিশ্চিন্তে ঘুমানো যায় না : আবুল কালাম আজাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ বলেছেন, সৎভাবে চললে নিশ্চিন্তে ঘুমানো যায়। আর অন্যায়, দুর্নীতি করলে নিশ্চিন্তে ঘুমানো যায় না।

১৫ জানুয়ারি সকালে জামালপুর সদর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামালপুর সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এটা আমি একা পারবো না। আপনাদের সাথে নিয়েই একসাথে কাজ করবো। এ সময় তিনি যার যার দপ্তরের কাজে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ।

এর আগে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে জামালপুর জেলার এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর জামালপুর সদর উপজেলা পরিষদে এটিই তার প্রথম আগমন। মতবিনিময় সভা দুটির শুরুতেই সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

দুর্নীতি করলে নিশ্চিন্তে ঘুমানো যায় না : আবুল কালাম আজাদ

আপডেট সময় ১০:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪