ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ইরানে আবারো বিকট বিস্ফোরণ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইরানের দক্ষিণাঞ্চলে সিরাজ শহরের লেক বাখতেগানের কাছে ৬ জানুয়ারি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ফার্স প্রদেশের জরুরি ব্যবস্থাপনা পরিচালক গুলামরেজা গুলামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনিও জানিয়েছেন সিরাজে বিশাল বিস্ফোরণ হয়েছে।

তবে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, ওই অঞ্চলে বিমান বা হেলিকপ্টার বিধ্বস্তের কারণে এ বিস্ফোরণ হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, ওই বিস্ফোরণের কারণ এখনও অজানা, সিরাজ এয়ারপোর্টের তথ্যানুসারে ওই অঞ্চলে কোনো যাত্রীবাহী বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি।

গুলাম বলেছেন, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট বিকট বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ এবং সামরিক ইউনিট এ ঘটনার তদন্ত করছে।

লেক বাখতেগানের আশেপাশে কোনো আবাসিক এলাকা নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে গত বুধবার দেশটির কেরমান শহরে দুইটি বিশাল বিস্ফোরণ হয়েছে। ওই ঘটনায় নিহত হয়েছে অন্তত ৯১ জন। সেই হামলার দায় স্বীকার করে আইএস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

ইরানে আবারো বিকট বিস্ফোরণ

আপডেট সময় ১২:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪