ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

তুলশীরচরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী জনসভা

তুলশীরচরের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন সদর আসনের নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদকে বিজয়ী করার লক্ষ্যে সদরের তুলশীরচর ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারি বিকেলে স্থানীয় টিকরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম ইয়াজদানীর সঞ্চালনায় জনসভার উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, তুলশীরচর ইউনিয়নের সমন্বয়কারী ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকী নাজমুল আলম, তুলশীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনারা এসব লোকদের কথায় কান দিবেন না। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

তুলশীরচরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী জনসভা

আপডেট সময় ০৯:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪