ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

হামাসের হামলায় ১১ ইসরাইলি সেনা নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গাজার উত্তরাঞ্চলের আল-তুয়াম এলাকায় মেশিনগান দিয়ে লড়াইয়ে ইসরাইল স্পেশাল ফোর্সের অন্তত ১১ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।

২১ ডিসেম্বর ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এর আগে ২১ ডিসেম্বর হামাসের পক্ষ থেকে জানানো হয়, গত তিন দিনে তাদের হামলায় ২৫ ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন।

গত ৭ অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেশি। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সংখ্যা ২০ হাজার ছুঁয়েছে। নিহতদের মধ্যে চার হাজার শিশু এবং ছয় হাজার ২০০ নারী রয়েছেন। এ ছাড়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের ৫৫ হাজার মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত তাদের ১৩৭ সেনা নিহত হয়েছেন। তবে এ সংখ্যা অনেক বেশি বলে দাবি হামাসের।

এ ছাড়া ইসরাইলের হিব্রু ভাষার এক সংবাদমাধ্যম কয়েক দিন আগে এক প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধ করতে গিয়ে অন্তত পাঁচ হাজার সেনা গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে ৩ হাজার জনের হাত-পা গুরুতর জখম হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল তথ্য অনুযায়ী, দুই হাজার সেনা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়েছেন। এ ছাড়া ইসরাইলের হিসাব অনুযায়ী, আল কাসেম ব্রিগেডের ৭ অক্টোবরের হামলায় প্রায় এক হাজার ১৪০ ইসরাইলি প্রাণ হরিয়েছিল।সূত্র:যুগান্তর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

হামাসের হামলায় ১১ ইসরাইলি সেনা নিহত

আপডেট সময় ০৪:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩