ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ : শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভায় ইউএনও অনুষ্ঠিত সুমন চৌধুরী ও অংশগ্রহণকারী অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, পল্লী বিদ্যুতের মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মরিয়ম আক্তার, মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শাহ আলম, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায়, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন এবং প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, এবার মাদারগঞ্জ উপজেলায় ২৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপন করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬