ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

চীনে খনি দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি খনি দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ও অপর ১৩ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম ২১ ডিসেম্বর এ কথা জানায়।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী ‘সিসিটিভি’ জানায়, ২০ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল ৩টা ৫০মিনিটে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি নগরীর উপকণ্ঠে একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

২১ ডিসেম্বর সিসিটিভি জানায়, সিসিটিভি বৃহস্পতিবার বলেছে, দুর্ঘটনায় খনির খাদে একটি যানবাহন পড়ে গেলে ‘১২ জনের মৃত্যু ও ১৩ জন আহত হয়। আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে’। সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীনে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে।

নভেম্বরে, হেইলংজিয়াংয়ের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে ১৬ জন নিহত হয়।

ফেব্রুয়ারিতে, উত্তর ইনার মঙ্গোলিয়া অঞ্চলের প্রত্যন্ত এবং কম জনবসতিপূর্ণ আলক্সা লীগে ১৮০ মিটার-উচ্চ (৫৯০-ফুট) ঢালে একটি কয়লা খনি আংশিকভাবে ধসে পড়লে ধ্বংসস্তুপের নিচে কয়েক ডজন মানুষ ও যানবাহন চাপা পড়ে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

চীনে খনি দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি

আপডেট সময় ০৯:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩