ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরে এনএসআইয়ের ভুয়া ফিল্ড অফিসার আটক

জামালপুরে আটক এনএসআইয়ের ভুয়া ফিল্ড অফিসার আনিছুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে আনিছুর রহমান (১৯) নামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া এক ফিল্ড অফিসারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এনএসআইয়ের জামালপুর জেলা কার্যালয়ের একটি দল। ১৮ ডিসেম্বর দিবাগত রাতে তাকে রশিদপুর ইউনিয়নের মিরিকপুর পিংলাটেকি এলাকা থেকে আটক করা হয়।

আটক আনিছুর রহমান জামালপুরের ইসলামপুর উপজেলার চরদাদনা পোড়ারচর এলাকার আব্দুল সাত্তারের ছেলে। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১৯ ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করেছে স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনিছুর রহমান ১৮ ডিসেম্বর রাতে সদর উপজেলার মিরিকপুর পিংলাটেকি খালপাড় এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তথ্য সংগ্রহের সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এ সময় ওই যুবকরা তাকে মারধর শুরু করলে তিনি ধাওয়া খেয়ে স্থানীয় শাহজাহান আলীর বাড়িতে গিয়ে উঠেন। শাহজাহান আলী তখন বাড়িতে ছিলেন না। খবর পেয়ে শাহজাহান আলী বাড়িতে গিয়ে ওই যুবকের সাথে কথা বলেন। তার কাছেও তিনি নিজেকে আনিছুর রহমান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার পরিচয় দেন।

বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে স্থানীয়রা ওই বাড়ির সামনে ভিড় করেন। স্থানীয় লোকজনের কাছেও তার পরিচয়ের বিষয়টি সন্দেহ হয় এবং তারা এনএসআই জামালপুর কার্যালয়ে ও নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে এনএসআইয়ের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে আনিছুরকে এনএসআইয়ের ভুয়া ফিল্ড অফিসার বলে শনাক্ত করেন। পরে তাকে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী বাংলারচিঠিডটকমকে বলেন, ১৮ ডিসেম্বর রাতে আনিসুরকে প্রথমে গ্রামবাসী আটক করে এনএসআইয়ের জামালপুর কার্যালয়ে খবর দেয়। জামালপুর কার্যালয়ের এনএসআইয়ের ফিল্ড অফিসাররা তাকে ভুয়া হিসেবে শনাক্ত করে পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেছে। ১৯ ডিসেম্বর সকালে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

জামালপুরে এনএসআইয়ের ভুয়া ফিল্ড অফিসার আটক

আপডেট সময় ১০:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩