ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

চন্দ্রায় কন্যা শিশু ধর্ষণের অভিযোগে বাবা আটক

নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কবির শেখ। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুরে ১২ বছর বয়সী নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে জামালপুর পৌরসভার চন্দ্রা গ্রামের কৃষক কবির শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ১৯ ডিসেম্বর সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, জামালপুর পৌরসভার চন্দ্রা গ্রামের কবির শেখের ১২ বছর বয়সী কন্যাশিশুটি পার্শ্ববর্তী শেরপুর সদর উপজেলার জংগলদী গ্রামের নানাবাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে। নানাবাড়ি থেকে নিজ বাড়ি চন্দ্রায় বেড়াতে এলে এবং কখনো কখনো নানা বাড়িতে গিয়েও ধর্ষণ করতেন তার পাষণ্ড বাবা। বিষয়টি শিশুটির মা ছয় মাস আগে টের পান। এ নিয়ে মুখ খোলায় স্ত্রীকে মারধর করেন ও হত্যার হুমকি দেন স্বামী কবির শেখ। সেই ভয়ে এবং মেয়ের জীবন রক্ষায় ১৮ ডিসেম্বর রাতে তাদের এক বছর বয়সী আরেক কন্যা ও নির্যাতনের শিকার কন্যাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান কবির শেখের স্ত্রী। ধর্ষণের শিকার শিশুটির মা ১৯ ডিসেম্বর সকালে জামালপুর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে বিচার দাবি করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বাংলারচিঠিডটকমকে বলেন, ১৯ ডিসেম্বর সকালে কবির শেখের বিরুদ্ধে তার ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ পেয়েই তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটির বাবাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আসামি কবির শেখ কফিলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলারচিঠিডটকমকে বলেন, বর্বরোচিত পাশবিক এ ঘটনাটি বিবেককে নাড়িয়ে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি দ্রুতবিচার আইনের আওতায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধর্ষণের ঘটনায় কোন দৃষ্টান্তমূলক শাস্তি হয় না বলেই সমাজে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে বলেও তিনি মনে করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

চন্দ্রায় কন্যা শিশু ধর্ষণের অভিযোগে বাবা আটক

আপডেট সময় ১০:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩