ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বিএনপি-জামাত জোটের নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ফলপ্রসূ করতে জামালপুর-৫ সদর আসনের আওতাধীন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর সদর উপজেলা পূর্ব-দক্ষিণ ও পৌর শাখার সকল ইউনিট সমূহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগর সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

এসময় জামালপুর-৫ (জামালপুর সদর) আসনের নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম ফরিদ আজাদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ৭ জানুয়ারী নির্বাচন হবে উৎসবমুখর। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এ জন্য সকলকে সহযোগিতা করতে হবে। তারা বলেন, অনেক ভোটার আছে যাদের বয়স একটু বেশি, আবার অনেকেই অসুস্থ তাদেরকে রিকশা দিয়ে ভোট কেন্দ্রে আনার ব্যবস্থা করতে হবে।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩