ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রত্না খাতুন

রত্না খাতুন

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে রত্না খাতুন নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২ মে বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বাশঁবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাশঁবাড়ী গ্রামের দুদু মিয়ার মেয়ে রত্না খাতুন। ৫ বছর আগে জামালপুর জেলার লাঙ্গলজোড়া এলাকার এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রত্না খাতুন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামী তাকে তালাক দেয়। এরপর থেকে রত্না তার নানী হাছনা বেওয়াসহ তার মায়ের বাড়িতে থাকত।

ভারসাম্যহীন থাকায় মাঝে মধ্যে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।

২ মে নানী হাছনা বেগম রত্নাকে খোঁজে না পেয়ে দোচালা রান্না ঘরের দরজা খুললে রত্নাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪