ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে সিডস প্রকল্পের সমাপনী সভা

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জীবিকায়ন ও আত্মকর্মসংস্থান নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা এবং সুশীল সমাজ ব্যবস্থাকে স্থায়িত্বশীল করার মধ্যদিয়ে সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ৫ বছর আগে শুরু হওয়া উন্নয়ন সংঘের-সিডস প্রকল্পের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

২৩ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বি, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান, বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম. কে এইচ মুন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সুলতান মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিলসহ অন্যান্য সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ।

শুরুতে সভার উদ্দেশ্য বর্ণনাসহ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. হামিদুল ইসলাম।

সভায় বিগত ৫ বছরের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা (জীবিকায়ন) মো. মজিদুল ইসলাম। প্রকল্পের অগ্রগতির ভিডিও ডকুমেন্টেশন উপস্থাপন করেন সিডস এর প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) মো. সায়েদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের বাস্তবায়িত সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরী, শিশুদের জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় সফলতার সাথে সিডস প্রকল্প বাস্তবায়ন করা হয় বলে সভা সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে সিডস প্রকল্পের সমাপনী সভা

আপডেট সময় ০৮:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩