ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির সমাপনী সভা

সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দীর্ঘ পাঁচ বছর কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর উন্নয়ন সংঘ-সীডস এর সমাপনী উপলক্ষে ১৬ নভেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নুসরাত জাহান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমানসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধি সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভা পরিচালনা এবং উদ্দেশ্য বর্ণনা করেন সিডস কর্মসূচির ব্যবস্থাপক এসএ শামসুদ্দিন।

সভায় বিগত ৫ বছরের অগ্রগতি উপস্থাপন করেন কর্মসূচি কর্মকর্তা (শিক্ষা) মো. সায়েদুল ইসলাম, প্রকল্পের অগ্রগতির ভিডিও ডকুমেন্টেশন উপস্থাপন করেন কর্মসূচি কর্মকর্তা (এমএন্ডই) মো. মনিরুজ্জামান, সভার সার্বিক সমন্বয়কের ভূমিকায় ছিলেন উপজেলা সমন্বয়কারী মো. রবিউল এমরান।

সভা সূত্র জানায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় সিডস কর্মসূচির মাধ্যমে শক্তিশালী সুশীল সমাজ প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা এবং জীবিকায়ন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। তিন উপজেলায় লক্ষভুক্ত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে আশাব্যঞ্জক ভূমিকা পালন করা হয়েছে বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেওয়ানগঞ্জে সিডস কর্মসূচির সমাপনী সভা

আপডেট সময় ০৬:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩