ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারী ও ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর নির্মম নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর প্রেসক্লাব। ৪ নভেম্বর সকাল ১০টায় জামালপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক পল্লীকণ্ঠের সম্পাদক মো. নুরুল হক, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কাফী পারভেজ প্রমুখ।

ঢাকায় বিএনপি-জামায়াতের রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকদের ওপর নির্মম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা কোন অবস্থাতেই কাম্য নয়। সাংবাদিক হত্যাকারী ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩