ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে ১৫ অক্টোবর জামালপুরে যথাযোগ্যভাবে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। শহর প্রদক্ষিণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. রোখশাত শাহরীন রুথী, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সরিষাবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

এর আগে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিজিটাল সাদাছড়ি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিধিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

আপডেট সময় ০৬:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩