ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরছেন হলিউড চিত্রনাট্যকাররা

বাংলারচিঠিডটকম ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও চলচ্চিত্র নির্মাতারা ধর্মঘট প্রত্যাহার করে ২৭ সেপ্টেম্বর থেকে কাজে ফিরে যেতে সম্মত হয়েছেন।

পাঁচমাস ধরে চলা এই ধর্মঘট ২৬ সেপ্টেম্বর শেষ হয়েছে। এ ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছিল হলিউড।

এক্সকে (সাবেক নাম টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইউনিয়ন এক ঘোষণায় জানিয়েছে, রাইটার্স গিল্ড অব আমেরিকা(ডব্লিউজিএ) এমপিটিপি’র (এলায়েন্স অব মোশন পিকচার এন্ড টেলিভিশন প্রোডিউসার্চ) সাথে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে পাঁচ দিন ধরে আলোচনার পর তিন বছরের জন্য চুক্তি হয়েছে।

উল্লেখ্য, স্ট্রিমিং যুগে উচ্চ বেতন এবং আরো ভালো কাজের দাবিতে চলতি বছরের ২ মে থেকে শুরু হওয়া ধর্মঘটে ১১ হাজারেরও বেশি ফিল্ম এবং টিভি লেখক অংশ নিয়েছে। তাদের যুক্তি, স্টুডিওগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থেকে যে আয় করেছে সেই তুলনায় তাদের ক্ষতিপূরণ মিলছে না। লেখকরা নতুন নিয়মও চান, যাতে স্টুডিওগুলোকে টিভি শোগুলোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্টসংখ্যক লেখক নিয়োগ করতে হবে। বড় স্টুডিওগুলোর কাছ থেকে বেশি পারিশ্রমিক চেয়ে একটা চুক্তি করতে চেয়েছিলেন লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা। সেই চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই এই ধর্মঘটের ডাক দেয় ডব্লিউজিএ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরছেন হলিউড চিত্রনাট্যকাররা

আপডেট সময় ০৪:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩