ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জাতীয় শোক দিবস : দরিদ্রদের খাদ্য সহায়তা দিল আইএফআইসি ব্যাংক

দরিদ্রদের মাঝে জামালপুরে আইএফআইসি ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথি ও ব্যাংকটির কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইএফআইসি ব্যাংক জামালপুর শাখার উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বিকেলে এ কর্মসূচির আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের ব্যবস্থাপক মো. মামুন আল রশিদ। দোয়া পরিচালনা করেন জামালপুর মডেল মসজিদের ইমাম মাসউদ হোসাইন।

খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিজন দরিদ্রকে পাঁচ কেজি চাল, দুই কেজি পিয়াজ, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন, এক কেজি চিনি, এক কেজি লবণ ও একটি ব্যাগ। পণ্যমূল্যের উর্ধগতির বাজারে এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবস : দরিদ্রদের খাদ্য সহায়তা দিল আইএফআইসি ব্যাংক

আপডেট সময় ০৮:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩