ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

হিলারির আঘাতে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক : গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিলারি ২০ আগস্ট মেক্সিকো থেকে ধেয়ে এসে ক্যালিফোর্নিয়ার উপকুলে আছড়ে পড়ে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। যুক্তরাষ্টের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় ব্যাপক প্রাণহানির ও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

ইতোমধ্যেই উপকূলীয় জনগণকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ, ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও অনুভূত হয়েছে। তবে ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

২০ আগস্ট মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া থেকে হিলারি ঘন্টায় ৩৫ কিলোমিটার বেগে উপদ্বীপের দিকে ধেয়ে আসছিল। ২০ আগস্ট বিকেলে ঘণ্টায় ৬০ মাইল বেগে ক্যালিফোর্নিয়ার উপকুলে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্বিক জরীপ বিভাগ জানিয়েছে, ’২১ আগস্ট পর্যন্ত বাজা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে বিপর্যয়ের এবং প্রাণ নাশের সতর্কতা জারি করা হয়েছে।’

লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সতর্ক করেছেন, ‘এটি একটি নজিরবিহীন আবহাওয়ার ঘটনা’

সমুদ্র সৈকতগুলো আগে থেকেই বন্ধ করে দেওয়ার এবং লোকজনকে প্রয়োজনীয় পানি ও শুকনো খাবার মজুত রাখার ও নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু এলাকায় আকস্মিক বন্যা এমনকি টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

হিলারির আঘাতে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া

আপডেট সময় ০১:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩