ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৬০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই

আগুন লেগে মেসার্স ফাইভ স্টার অটো রাইস মিলের একটি গুদাম ছাই হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার চৌধুরী মোড় সংলগ্ন মেসার্স ফাইভ স্টার অটো রাইস মিলের (২ নম্বর) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

৯ আগস্ট রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুদামঘরসহ ৬০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

গুদামের সত্ত্বাধিকারী খালেদ সাইফুল্লাহ সাইম বলেন, ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিলাম। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ হাজার ৫০০ ফিটের গুদামঘর, মেশিনারিজ জিনিসপত্র, ধান, কুড়াসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৬০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই

আপডেট সময় ০৬:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩