ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

নিখোঁজ তাওহীদ পেয়েছে জিপিএ-৫, স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার

তাওহীদ আদনান আপন

তাওহীদ আদনান আপন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে পড়ে নিখোঁজ মেধাবী ছাত্র তাওহীদ আদনান আপন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাওহীদ জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে গত ২৪ জুন দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নে দাদা বাড়িতে বেড়াতে যায়। ওইদিনই বিকেলে বাহাদুরাবাদ নৌ-ঘাট দেখতে গিয়ে ফোনে ছবি তোলার সময় যমুনা নদীতে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। গত এক মাসেও তার সন্ধান মেলেনি। তার আর্মি অফিসার হওয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন তার শোকার্ত বাবা মো. মহিউদ্দিন হীরু।

তাওহীদের পরিবার সূত্রে জানা গেছে, তাওহীদের বাবা মো. মহিউদ্দিন হীরু ঢাকা-১৩ কর অঞ্চলের ষাঁট মুদ্রাক্ষরিক এবং তার মা নাজনিন আক্তার জামালপুর সদর উপজেলায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে চাকরি করছেন। গত ২৪ জুন তাওহীদ ঈদের ছুটিতে দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নে তার দাদা বাড়িতে বেড়াতে যায়। ওই দিনই বিকেলে তাওহীদ বন্ধুদের সাথে যমুনা নদীতে নবনির্মিত বাহাদুরাবাদ নৌ-ঘাট দেখতে যায়। ঘাটে দাঁড়ানো লঞ্চে ওঠে তাওহীদ বন্ধুদের সাথে ছবি তোলার সময় তাওহীদ যমুনা নদীতে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা টানা দু’দিন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাওহীদের সন্ধান পায়নি। নিখোঁজের পর থেকে গত একমাসেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাওহীদ জামালপুর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। ২৮ জুলাই ঘোষিত ফলাফলে সে জিপিএ-৫ পেয়ে পাস করেছে। কিন্তু নিখোঁজ সন্তানের ভালো ফলাফলও তার বাবা-মাকে আরো বেশি শোকাহত করে তুলেছে। ছেলের এসএসসি ফলাফল জানার পর থেকে তার বাবা-মা বারবার কান্নায় মুর্ছা যাচ্ছেন।

তাওহীদের বাবা মো. মহিউদ্দিন হীরু কান্নাজড়িত কণ্ঠে বাংলারচিঠিডটকমকে বলেন, দেওয়ানগঞ্জে আমার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে যমুনা নদীতে পড়ে নিখোঁজ রয়েছে আমাদের আদরের ছেলে তাওহীদ। আমার ছেলে সেখানে টিকটক করতে যায়নি। আমার ছেলেকে নিয়ে আমি ওমরা হজ করেছি। আমার ছেলে নামাজ পড়তো। সে আর্মি অফিসার হবে বলে আমাদের বলতো। আমি ওকে মোবাইল ফোন সেট কিনে দেইনি। ওর বন্ধুর ফোন সেট দিয়ে ছবি তোলার সময় নদীতে পড়ে যায়। ওকে আমি এসএসসি পরীক্ষার ফল ভালো করলে ভালো ফোন সেট কিনে দিতে চেয়েছিলাম। ও খুব মেধাবী ছাত্র ছিল। ও বলেছিল গোল্ডেন জিপিএ-৫ পাবেই। শুধু বাংলা বিষয় ছাড়া সব বিষয়েই জিপিএ-৫ পেয়েছে। কিন্তু আমি আর আমার বাবাকে (ছেলেকে) ফিরে পাবো না। এগুলো এখন কেবলি স্মৃতি। মহান আল্লাহ ওকে জান্নাতবাসী করুক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিখোঁজ তাওহীদ পেয়েছে জিপিএ-৫, স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার

আপডেট সময় ০৬:০০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩