ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

আইনজীবী মতিয়র রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আইনজীবী মতিয়র রহমান তালুকারের কবর জিয়ারত। ছবি: বাংলারচিঠিডটকম

আইনজীবী মতিয়র রহমান তালুকদার

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী মতিয়র রহমান তালুকারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ জুলাই সকালে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি পরিষদের উদ্যোগে দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিশু ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

দিনব্যাপী নানা কর্মসূচিতে মরহুমের জ্যৈষ্ঠপুত্র সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এবং কনিষ্ঠপুত্র সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মো. মুরাদ হাসান এমপি উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, মরহুম আইনজীবী মতিয়র রহমান তালুকদার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে ১৯৩৪ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং তাঁর দীর্ঘ ৭৪ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে ২০০৮ সালের ১৬ জুলাই। এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

আইনজীবী মতিয়র রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩