ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

‘স্মার্ট জামালপুর’ গড়ার প্রত্যয়ে সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং সিভিল সোসাইটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ‘স্মার্ট জামালপুর’ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ১৭ মে বিকেলে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মাসুম আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

ইসলামপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু প্রমুখ।

এ সময় সিভিল সোসাইটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘স্মার্ট জামালপুর’ গড়তে হলে সকলের প্রচেষ্টা থাকতে হবে। যার যার অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে। তাহলে একটি ‘স্মার্ট জামালপুর’ গড়া সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘স্মার্ট জামালপুর’ গড়ার প্রত্যয়ে সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪