ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আধুনিক, উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস জামালপুরে পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৭ মে সকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, জেলা ও পৌর শ্রমিক লীগ, জেলা যুবলীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, জেলা মৎস্যজীবী লীগ ও পৌর ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মীরা।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন রুকু, জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, শহর শ্রমিক লীগের সভাপতি মো. মোজাম্মেল হক, পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব জাহিদ আনোয়ার সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট প্রমুখ।

এ সময় বক্তারা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপডেট সময় ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪