ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ভেট্টরির পাশে সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাঁ-হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে একা নন, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির সাথে যৌথভাবে এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। তালিকার শীর্ষে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া।

১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে মাত্র ১৩ রানে ১ উইকেট নেন সাকিব। ম্যাচে ১ উইকেট নিয়ে বাংলাদেশের সাবেক বোলিং কোচ ভেট্টরির সহ-অবস্থানে পৌঁছেন সাকিব।

ওয়ানডে ক্যারিয়ারে ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট শিকার করেছেন ভেট্টরি। অন্য দিকে ২৩৫ ম্যাচে ভেট্টরির সমান ৩০৫ উইকেটের মালিক হন সাকিব। ৩০৫ উইকেট নিতে এক সময়ের বসের চেয়ে ৬০ ম্যাচ কম খেলেছেন সাকিব।

বাঁ-হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে উইকেট শিকারে সবার উপরে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। ৪৪৫ ম্যাচে ৩২৩ উইকেট শিকার করেন তিনি। জয়সুরিয়াকে টপকাতে আর ১৯ উইকেট প্রয়োজন সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভেট্টোরি অবসরে যাওয়ায়, জয়সুরিয়াকে টপকে যাবার সুযোগ রয়েছে সাকিবের।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৪শ উইকেট শিকারের মালিক হন সাকিব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

ভেট্টরির পাশে সাকিব

আপডেট সময় ০৩:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩