ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান এখনো মেলেনি

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ তাওহিদ আদনান আপন (১৬) নামের শিক্ষার্থীকে দীর্ঘ ২২ ঘণ্টা পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। আপন পৌরসভার চিকাজানী গ্রামের সরকারি চাকুরিজীবী মহিউদ্দিন হিরু মিয়ার ছেলে। সে জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী।

জানা গেছে, ২৪ জুন বিকালে আপন বন্ধুদের সাথে চুকাইবাড়ি ইউনিয়নের হলকারচর ফুটানী বাজার বাহাদুরাবাদ নৌ-টার্মিনাল ঘাটে যায় টিকটক করতে। সেখানে নদীতে নেমে তিন বন্ধু মিলে টিকটক করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা দু’জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আপনকে উদ্ধার করতে পারেনি।

২৪ জুন গভীর রাত পর্যন্ত জামালপুর থেকে আগত ডুবুরি দল ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে তার সন্ধান পায় নি। ডুবুরি দল আবার ২৫ জুন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন (ভারঃ) কর্মকর্তা মো. মবিন খান জানান, ২২ ঘণ্টা অভিযান পরিচালনা করে আপনের মরদেহ উদ্ধার করতে না পেরে ডুবুরি দল ২৫ জুন রাত ৮টায় জামালপুর চলে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। সব সময় খোঁজ খবর রাখছি।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান এখনো মেলেনি

আপডেট সময় ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩