ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বকশীগঞ্জে রাতের আঁধারে পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

রাতের আঁধারে ধান কাটার পর সকালে মাড়াই করে নিয়ে যায় আবুল হোসেন ও তার পক্ষরা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিরচর নয়াপাড়া এলাকায় জমিজমা বিরোধের জের ধরে ১৩০ শতক জমির ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

১১ মে দিবাগত রাতে নয়াপাড়া এলাকার মো. মোফাজ্জল হোসেন এর ১৩০ শতক জমির পাকা ধান কেটে নিয়ে যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল।

অভিযোগ সূত্রে জানা যায়, মালিরচর নয়াপাড়া গ্রামের মৃত জুনাব আলীর ছেলে মোফাজ্জল হোসেনের সাথে একই এলাকার ইয়ানুছ আলীর ছেলে মো. আবুল হোসেন (৬০), দুলা মিয়া, বিপুল মিয়া, আবদুল হামিদ পক্ষদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ১১ মে রাতে আবুল হোসেনসহ আরও প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল নিয়ে রাতের আঁধারে মোফাজ্জল হোসেনের ক্ষেতের ধান কাটে। তারা কাটা ধান মো. ফজল মিয়ার পার্শ্ববর্তী ক্ষেতে জমা করে সকালে মাড়াই কাজ শুরু করলে মোফাজ্জল হোসেনসহ তার প্রতিবেশি কয়েকজন নিয়ে আবুল হোসেন পক্ষকে ধান কেটে নেওয়ার কারণ জানতে চান। এ সময় আবুল হোসেন পক্ষরা মোফাজ্জল হোসেন ও তার সাথে লোকজনদেরকে মামলাসহ মেরে ফেলার হুমকি দিলে তারা সে স্থান ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় ধান ও আটিসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মোফাজ্জল হোসেন।

এ ঘটনায় মোফাজ্জল হোসেন ১২ মে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অভিযুক্তদের একজন বিপুল মিয়া বলেন, আমরা কারও জমির ধান কেটে নেই নি, আমাদের দখলীয় জমির ধান আমরা কেটেছি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ খান এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

বকশীগঞ্জে রাতের আঁধারে পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৯:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪