ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

পাকিস্তানে বৃষ্টি সম্পর্কিত ঘটনায় ২৫ জনের প্রাণহানি, আহত ১৪৫

বাংলারচিঠিডটকম ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সাইবার পাখতুন খোয়া প্রদেশে বৃষ্টি জনিত নানা ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ১৪৫ জন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

সূত্র মতে, প্রদেশের বান্নু জেলায় ১৫ জনের প্রাণহানি এবং আরো একশ জন আহত হয়েছে। এছাড়া লাক্কি মারওয়াত জেলায় পাঁচজনের প্রাণহানি এবং ৪২ জন আহত হয়েছে।

কারাক জেলায় চার জন এবং দেরা ইসমাইল খান জেলায় একজনের প্রাণহানি ও দুজন আহত হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরো জানিয়েছে, প্রদেশে মোট ১৭ জন পুরুষ, একজন নারী ও সাত শিশু প্রাণ হারিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এসব প্রাণহানিতে গভীর শোক ও দু:খ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০ জুন এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

পাকিস্তানে বৃষ্টি সম্পর্কিত ঘটনায় ২৫ জনের প্রাণহানি, আহত ১৪৫

আপডেট সময় ০৩:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩