ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

উড়িশায় কারিগরি ত্রুটির কারণে রেল দুর্ঘটনা ঘটেছে : ভারতীয় রেল মন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : ভারতীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৪ জুন বলেছেন, উড়িশার বলেশ্বর জেলায় সংঘটিত রেল দুর্ঘটনার কারণ হিসাবে কারিগরি ত্রুটি সনাক্ত হয়েছে।

মন্ত্রী বলেশ্বরে গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, ‘চেঞ্জ ইন ইলেক্ট্রনিক ইন্টারলকিং’ এর কারণে শুক্রবারের এই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে । ভারতের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই দুর্ঘটনার ফলে ২৮৮ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে সহস্রাধিক লোক ।

বিভিন্ন ট্রেনের মধ্যে সংঘর্ষ ও অব্যবস্থাপনা প্রতিরোধে একটি নিরাপদ ব্যবস্থা হিসাবে এই ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেম ডিজাইন করার পরও এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো।

বৈষ্ণব বলেন, ‘এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ উদঘাটিত হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত বিবরণে আমি যেতে চাই না। আমাদেরকে রিপোর্ট প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে। আমি শুধু বলবো মূল কারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে ।’

রেল মন্ত্রী এন্টি কলিশন সিস্টেম ‘ কাভাচ’ ব্যবহার করে এই দুর্ঘটনা এড়ানো যেত- এমন দাবি নাকচ করে দেন। কাভাচ সিস্টেম ব্যবহার করে এই দুর্ঘটনা প্রতিরোধ করা যেত মর্মে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগও তিনি নাকচ করে দেন।

বলেশ্বরের বহানগা বাজার স্টেশনের কাছে তিনটি ট্রেনের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ হয়। এ্র মধ্যে থাকা যাত্রীবাহি ট্রেনটি এসময় প্রায় আড়াই হাজার যাত্রী বহন করছিল বলে ধারণা করা হয়।

ভারতীয় রেল মন্ত্রী সাংবাদিকদের বলেন, উদ্ধার কাজ পুরোদমে চলছে এবং মূল লাইনগুলোর একটি ট্রাক ইতোমধ্যে বসানো হয়েছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, আগামী বুধবার নাগাদ ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো পুরোপুরি সচল হবে। এই উদ্ধার কাজে এক হাজারেরও বেশি জনবল নিয়োজিত করা হয়েছে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

উড়িশায় কারিগরি ত্রুটির কারণে রেল দুর্ঘটনা ঘটেছে : ভারতীয় রেল মন্ত্রী

আপডেট সময় ০৯:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩