ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল

দেওয়ানগঞ্জে মেয়েকে ধর্ষণ মামলার আসামি পিতা গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি মেয়েটির পিতা আব্দুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। ১ জুন রাতে তাকে দেওয়ানগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামের ময়েছেরুল হক শিক্কুর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুর রহমান ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে তার ১৪ বছর বয়সের কিশোরী মেয়েকে সিলেট নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে নাজিরপুর গ্রামের আলী রহমানের সেচ মেশিনের পাশে পাট ক্ষেতে নিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পর আব্দুর রহমান তার মেয়েকে অটোতে উঠিয়ে একা বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে গিয়ে মেয়েটি ধর্ষণের ঘটনা তার মাকে বলে দেয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ২৮ শে মে দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুর রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আব্দুর রহমান পলাতক ছিলেন। ঘটনার ছয়দিনের মাথায় ১ জুন রাতে দেওয়ানগঞ্জ পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামির শ্বশুরবাড়ি জামালপুর শহরের বেলটিয়া এলাকায়। সেখানেই তিনি ঘরজামাই হিসেবে থাকতেন। ভুক্তভোগী মেয়েটি বেলটিয়ায় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। আব্দুর রহমান তার স্ত্রী-কন্যা থাকার পরও আরেক নারীকে বিয়ে করেছিলেন। একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলেও প্রথম স্ত্রী ও তাদের একমাত্র কন্যাকে দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে নেন না। তাদের সাথে সম্পর্কেরও অবনতি ঘটান আব্দুর রহমান। স্বামীর সাথে সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা ও সংসার করার জন্য মেয়েকে নিয়ে বেলটিয়া থেকে মাসখানেক আগে স্বামীর বাড়িতে যান।

মামলাটির তদন্ত কর্মকর্তা দেওয়ানগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বর্মন এ প্রতিনিধিকে জানান, নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলাটির একমাত্র আসামি মেয়েটির পিতা আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আব্দুর রহমানকে ২ জুন সকালে জামালপুরের আদালতে সোপর্দ করা হয়েছে ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি

দেওয়ানগঞ্জে মেয়েকে ধর্ষণ মামলার আসামি পিতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩