ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ১ জুন সকালে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা গোপালগঞ্জ গরু হাট এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ যুবক পার্শ্ববর্তী ভুয়াপুর উপজেলার নলিন এলাকার মৃত লাল মিয়ার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয়রা জানান, নিখোঁজ নাজমুল হাসান শিশুকাল থেকেই দাদি শহিতন বেওয়ার বাড়িতে বসবাস করে আসছিল। ১ জুন সকালে বৃদ্ধা শহিতন বেওয়াকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামে নাজমুল। এর পর থেকেই নিখোঁজ হন তিনি। পরে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ১ জুন সকালে নিখোঁজের সংবাদ আসে ডুবুরি দলের কাছে। পরে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা ব্যাহত হচ্ছে। তাই উদ্ধার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

আপডেট সময় ০৯:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩