ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : শীর্ষ মার্কিন কর্মকর্তা

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি ২৫ মে বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে তিনি সতর্ক করে দিয়েছেন যে, খুব শিগগিরই মস্কোর সকল সেনাকে কিয়েভের জোরপূর্বক বিতাড়িত করার সম্ভাবনা কম। খবর এএফপি’র।

তার এমন মন্তব্য থেকে আভাস পাওয়া যাচ্ছে যে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ীত্বের পথে হাঁটছে। এক্ষেত্রে কোন পক্ষই স্পষ্ট বিজয় অর্জনের অবস্থানে নেই এবং এ যুদ্ধ নিয়ে বর্তমানে কোন আলোচনা হচ্ছে না।

ইউক্রেনকে সমর্থন করা এমন কয়েক ডজন দেশের অংশগ্রহণে ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের মিলি বলেন, ‘এই যুদ্ধে রাশিয়া সামরিকভাবে বিজয় অর্জন করতে পারবে না।’

মিলি বলেন, কিয়েভের সরকারকে উৎখাত করাসহ রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশগুলো ‘সামরিকভাবে অর্জন সম্ভব নয়। তারা এমনটা করতে পারবে না।’

এ সময় তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হাজার হাজার সৈন্য সমাবেশ করায় কিয়েভের সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করা খুব শিগগিরই সম্ভব হচ্ছে না।

‘তার মানে এই যুদ্ধ দীর্ঘ মেয়াদি হতে চলেছে, রক্তক্ষয়ী হতে চলেছে। এক পর্যায়ে উভয় পক্ষই হয় একটি সমঝোতার আলোচনা করবে, না হয় তারা একটি সামরিক উপসংহারে আসবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : শীর্ষ মার্কিন কর্মকর্তা

আপডেট সময় ০৮:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩