ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা

অপার সম্ভাবনা ও বিস্ময়ের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : ধর্ম প্রতিমন্ত্রী

আওয়ামী লীগে নতুন যোগদানকারীদের বরণ করে নেয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, দেশে যে হারে উন্নয়ন হয়েছে সেই হারে বিশ্বের কোথাও এরকম উন্নয়ন স্বল্পসময়ে সাধিত হয়নি। মানুষের জীবনমানের উন্নয়ন, চিকিৎসায়, শিক্ষা, কৃষিতে, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানির নিরাপত্তাসহ সামগ্রিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন উৎকর্ষ সাধিত হয়েছে।

প্রতিমন্ত্রী ২৫ মে বিকালে উপজেলার পার্থশী ইউনিয়নে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে হাড়িয়াবাড়ী এলাকার চৌরাস্তা মোড়ে বিএনপি থেকে যোগদান ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা, দারিদ্র্য হ্রাস, রেমিটেন্স, রির্জাভ বৃদ্ধি, সব মিলিয়ে বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। পাশাপাশি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও সরকার প্রধানদের দৃষ্টিতে অপার সম্ভাবনা ও বিস্ময়ের নাম হচ্ছে বাংলাদেশ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেছ, আব্দুর রাজ্জাক লালমিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলু, শহর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান লাজু প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য রফিজন সেখ, ৪ নং ওয়ার্ড মেম্বার ফুলু মিয়া, ৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সুমন শেখ, ওয়ার্ড সাবেক সভাপতি খন্দকার শহিদুর রহমান খাজা, হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামানসহ ইউনিয়নের বিএনপির ২০ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

অপার সম্ভাবনা ও বিস্ময়ের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩