ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ : বিএনপিনেতা চাঁদের বিরুদ্ধে জামালপুর আদালতে মামলা

প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি জামায়াতের সাতজন নেতাকর্মীকে আসামি করে জামালপুরের আইন শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতে মামলা দায়ের হয়েছে। ২৩ মে দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৪০০/৫০০ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলাটির বাদী তার আরজিতে অভিযোগ করে বলেছেন, ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি আয়োজিত এক জনসমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির নির্দেশ দেন। এছাড়াও ২১ মে জামালপুর জেলা বিএনপি আয়োজিত এক জনসমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুন আর রশিদ উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনমনে ত্রাস, নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। তাদের বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায় প্রকাশ পেয়েছে। এতে জামালপুরের মানুষের মাঝেও আতংক, ভীতিকর পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনার আবেদন জানিয়েছেন মামলাটির বাদী।

এদিকে সংশ্লিষ্ট আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, আইন শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন মামলাটি আমলে নিয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি আদেশ জারি করেছেন।

এ প্রসঙ্গে মামলার বাদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এ প্রতিবেদককে বলেন, বিএনপির জনসমাবেশে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠাতে চেয়েছে বিএনপিনেতা আবু সাঈদ চাঁদ। বিএনপিনেতা মোয়াজ্জেম হোসেন আলালসহ জামালপুরের বিএনপির নেতৃবৃন্দও তাদের জামালপুরের জনসমাবেশ থেকে একই ধরনের বক্তব্য দেয়। ইতিমধ্যে রাজশাহীর বিএনপির নেতা চাঁদের বক্তব্য আমার ভালো লাগেনি। আমার কাছে এটা অপরাধ মনে হয়েছে। এ কারণে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি মামলাটি দায়ের করেছি।

অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন এ প্রতিবেদককে বলেন, রাজশাহীর জনসভার বক্তব্যের সাথে আমাদের জামালপুরের কোন যোগসূত্র নেই। ২১ মে জামালপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশ ছিল। আমরা পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেছি। এখানে সরকারের বিরুদ্ধে কোন উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়নি। মামলাটি মূলত: করা হয়েছে আমাদের চলমান আন্দোলনটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ : বিএনপিনেতা চাঁদের বিরুদ্ধে জামালপুর আদালতে মামলা

আপডেট সময় ১১:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩