ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।ছবি:বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৭ মে। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তিনি।

দিবসটি উপলক্ষে ১৭ মে সকাল ৯টায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা তাঁতী লীগ, জেলা মৎসজীবী লীগ, জেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সন্ধায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

আপডেট সময় ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩