ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

অটোর যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে মিছিল, সমাবেশ

অটোর যাত্রীভাড়া বাড়িয়ে ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে মিছিল বের করে অটো মালিক ও চালকেরা।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: অটোর যাত্রীভাড়া বাড়িয়ে ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামালপুর জেলা অটো মালিক শ্রমিক সমিতি।

১৭ মে বিকেলে শহরের প্রধান সড়কে এ মিছিল বের করে অটোচালকরা। মিছিলটি সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল, দপ্তর সম্পাদক সালামত হোসেন, মালিক সমিতির নেতা ফারুক আহমেদ মাস্টার, লাভলু, রনি, রুবেল, চঞ্চল প্রমুখ।

বক্তারা বলেন, দেশব্যাপী অটোবাইকের মূল্যবৃদ্ধি, ব্যাটারি, খুচরা যন্ত্রণাংশ, বিদ্যুৎসহ প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছে অসহায় অটোচালকরা।

তাই অটোচালকদের অস্তিত্ব রক্ষার্থে অটোর যাত্রীভাড়া বাড়ানো এখন সময়ের দাবি। অনতিলম্বে অটোর যাত্রীভাড়া বাড়িয়ে অটোচালকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

অটোর যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে মিছিল, সমাবেশ

আপডেট সময় ০৮:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩